মাদারগঞ্জে ভাড়া ফ্ল্যাট বাসায় পতিতাবৃত্তি, আটক ২জন, মূলহোতা রওশন আরা পলাতক
নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপু)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোষপাড়া খাদ্য গুদাম সংলগ্ন একটি ফ্ল্যাট বাসায় অসামাজিক কার্যকলাপে (পতিতাবৃত্তি) জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষ কে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।গতকাল ৩০(জুলাই )রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম মোঃ আলামিন (৪২) পিতা - মৃত ইদ্দিস মন্ডল সাং খিলকাটি ও মোছা:শিরিনা বেগম, পিতা - মোহাম্মদ আলী সাং- কয়ডা মধ্যপাড়া মাদারগঞ্জ , জামালপুর। তবে পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। জানা যায়, এ চক্রের মূলহোতা রওশন আরা (৪৬) ও আল-আমিন (৪২) তারা আপন ভাই-বোন। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে এসব কর্মকান্ড পরিচালনা করেন। সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়া খাদ্য গুদাম সংলগ্ন রেজাউল করিমের ৩য় তলা ফ্ল্যাটে নীচ তলা ভাড়াটে রুমে আসা-যাওয়া করে অপরিচিত লোকজন। বিষয়টি স্থানীয়দের ও নজরে আসে। পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় এবং আপত্তিকর অবস্থায় তাদের আটক করে থানায় নিয়ে আসে। গোপন খবরের ভিত্তিতে ও মাদারগঞ্জ থানার কর্মকর্তা এসআই কমল কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে অভিযুক্ত আসামী রওশন আরা (৪৬) যে যৌন ব্যবসার নেপথ্য কারিগর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে কর্তব্যরত পুলিশ সদস্য উল্লেখ করেন। তিনি আরো জানান মূলহোতা রওশন আরা পলাতক আছেন তাকে ধরার পুলিশি অভিযান অব্যাহত আছে । এ ঘটনায় মানবপাচার ও অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হইয়াছে ।