ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
প্রান্তিক  বার্তা

মাদারগঞ্জে

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নেই ওষুধ সরবরাহ, পরামর্শই ভরসা উপকারভোগীদের

নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে প্রায় ২বছর ধরে কোনো ধরনের ওষুধ সরবরাহ (সাপ্লাই) নেই। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে ওষুধ না থাকলেও বাধ্য হয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) হাফিজা নিয়মিত কেন্দ্রটিতে এসে সেবাগ্রহীতাদের শুধু মৌখিক পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ৩নং গুনারীতলা ইউনিয়ন এলাকার সাধারণ মানুষ ও প্রসূতি মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা পরামর্শের জন্য এই কেন্দ্রটির ওপর নির্ভরশীল। কিন্তু সরকারিভাবে প্রয়োজনীয় ওষুধ ও সাপ্লাই না থাকায় চিকিৎসাসেবা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রোগীরা স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রেসক্রিপশন নিয়ে ফিরে গেলেও বিনামূল্যে কোনো ওষুধ পাচ্ছেন না। এ অবস্থায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা বাধ্য হয়ে চড়া দামে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন।সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রতিদিন নিয়মিত কার্যালয়ে উপস্থিত থেকে সেবা নিতে আসা নারী ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। কিন্তু ওষুধ সংকট থাকায় তিনি রোগীদের কাঙ্ক্ষিত ওষুধ সরবরাহ করতে পারছেন না। চিকিৎসাসেবা পূর্ণাঙ্গ করতে দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী রোগীরা।

পূর্ণাঙ্গ নিউজ পর্ব আকারে প্রকাশিত হবে।

Image

বিষয় : হাসপাতাল চিকিৎসক সারাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রান্তিক  বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নেই ওষুধ সরবরাহ, পরামর্শই ভরসা উপকারভোগীদের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: সোহেল রানা
প্রকাশক নাম : মুসকিল আহসান

কপিরাইট © ২০২৬ প্রান্তিক বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x