ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
প্রান্তিক  বার্তা

ছদ্দনামধারী জিহাদ ওরফে রাকিব

মাদারগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী রুপসী হত্যাকান্ডে: কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার

গ্রেফতার আল জিহাদ ওরফে রাকিব

মাদারগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী রুপসী হত্যাকান্ডে: কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কিশোরী রুপসী আক্তার (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুপসীর কথিত প্রেমিক  জিহাদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। জিহাদ চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি দক্ষিণপাড়া বাছেদ ওরফে আল মামুনের ছেলে।

গত সোমবার ( ৩১ আগস্ট) রাত ১২ টা সময় জেলার মেলান্দহ - ইসলামপুর সীমান্তবর্তী এলাকা হারগিলা বাজার সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়।

জিহাদ পেশায় একজন রাজমিস্ত্রী। সে ছদ্মনাম ব্যবহার করে রুপসীর সাথে প্রেমের সম্পর্ক জড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার বাড়ি থেকে কাপড়চোপড় নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৮ আগস্ট (শুক্রবার) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হান্নানের একটি মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।ঘটনার পর থেকেই নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত প্রেমিক জিহাদ ওরফে  রাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং কিশোরী রূপসী আক্তারকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না এবং পারিপার্শ্বিক বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Image

বিষয় : জেলার খবর গ্রেফতার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মরদেহ সারাদেশ মৃত্যু লাশ ধর্ষণ সিআইডি

প্রান্তিক  বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী রুপসী হত্যাকান্ডে: কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: সোহেল রানা
প্রকাশক নাম : মুসকিল আহসান

কপিরাইট © ২০২৬ প্রান্তিক বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x