ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
প্রান্তিক  বার্তা

ধানক্ষেতে বিষ দিতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

মাদারগঞ্জে ধানক্ষেতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

মৃত মোতাহার হোসেন (৬৫)

মাদারগঞ্জে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল এক ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বানিকুঞ্জ বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মোতাহার হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের মৃত নই বেপারী -এর ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভাধীন জোনাইল বাজারের হার্ডওয়্যার মালামাল ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২:৩০ মি: এর দিকে বাড়ির পাশে নিজের ধানক্ষেতে কাজ করতে যান। ধানক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় একটি বিষধর সাপ তাঁর পায়ে ছোবল দেয়। বিষয়টি কিছুক্ষন পর নজরুল নামে তার পাশের বাড়ীর একজনকে অবগত করলে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে অ্যান্টিভেনম ইনজেকশন দেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল।পরবর্তীতে রোগীর অবস্থা অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।জামালপুর যাবার পথেই মৃত্যু হয় তার। বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়া ও এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবসী।

বর্ষা ও পরবর্তী সময়ে ফসলি জমিতে সাপের উপদ্রব বাড়ে বিধায় কৃষকদের সতর্ক হয়ে মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রবীণ এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Image

বিষয় : মরদেহ হাসপাতাল মৃত্যু নিহত লাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ

প্রান্তিক  বার্তা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে ধানক্ষেতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদারগঞ্জে ধানক্ষেতে বিষ দিতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল এক ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে মাদারগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড বানিকুঞ্জ বেপারীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মোতাহার হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের মৃত নই বেপারী -এর ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভাধীন জোনাইল বাজারের হার্ডওয়্যার মালামাল ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২:৩০ মি: এর দিকে বাড়ির পাশে নিজের ধানক্ষেতে কাজ করতে যান। ধানক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় একটি বিষধর সাপ তাঁর পায়ে ছোবল দেয়। বিষয়টি কিছুক্ষন পর নজরুল নামে তার পাশের বাড়ীর একজনকে অবগত করলে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে অ্যান্টিভেনম ইনজেকশন দেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল।পরবর্তীতে রোগীর অবস্থা অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।জামালপুর যাবার পথেই মৃত্যু হয় তার। বিষধর সাপের উপদ্রব বেড়ে যাওয়া ও এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবসী।

বর্ষা ও পরবর্তী সময়ে ফসলি জমিতে সাপের উপদ্রব বাড়ে বিধায় কৃষকদের সতর্ক হয়ে মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রবীণ এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রান্তিক  বার্তা

সম্পাদক: সোহেল রানা
প্রকাশক নাম : মুসকিল আহসান

কপিরাইট © ২০২৬ প্রান্তিক বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x