মাদারগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি- (মাদারগঞ্জ-জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের জোড়খালী বাজারস্থ ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম-আহবায়ক মো: সাইফুল ইসলাম। উদ্বোধন করেন ৩নং গুনারীতলা ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব সাব্বির আহাম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম-আহবায়ক শামীম আহম্মেদ সাজু সহ উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় নেতৃবৃন্দ।