মাদারগঞ্জ পৌর বিএনপি’র উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি : (মাদারগঞ্জ-জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে পৌর বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় মাদারগঞ্জ বিএনপি দলীয় কার্যালয় হতে শহরের বালিজুড়ী বাজারে বিভিন্ন রাস্তা দিয়ে পূনরায় এ মিছিল দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এসময় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিব লিটন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর। সঞ্চালনা করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল। উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহাম্মেদ, সহ-সভাপতি আব্দুর রহিম গেদা মেম্বার, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, দপ্তর সম্পাদক মুসকিল আহসান, প্রচার সম্পাদক হুমায়ন আহাম্মেদ, পৌর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম রুনু, সি-যুগ্ম-আহবায়ক আবুল কালাম, কৃষকদলের আহবায়ক ইছাহাক আলী, সদস্য সচিব স্বপন মিয়া, শ্রমিক দলের সি-সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ওলামাদলের সভাপতি মোস্তাকিম বিল্লাহ,সাধারণ সম্পাদক আবুল খায়ের, ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম সহ পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ এর নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা এবং দেশকে ষড়যন্ত্র থেকে রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন যে কোন পরিস্থিতি হোক না কেন সকলকেই ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
শহরের বালিজুড়ী বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে সংক্ষিপ্ত বক্ত্যর মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।