মাদারগঞ্জে ৪ দিনেও ঘরে ফেরেনি নাবালিকা, অপহরণের অভিযোগ বাবার, ফাঁসানোর দাবি ছেলের পরিবারের; নীরব ভূমিকায় পুলিশ !
নিজস্ব প্রতিনিধি: (মাদারগঞ্জ-জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জে ৪নংবালিজুড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব নাংলা গ্রামে নিখোঁজের ৪দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সুমি আক্তার(১৪) নামে নাবালিকা মেয়ে।
মেয়ের বাবার অভিযোগ, গত ২৭/১০/২০২৬ নাদাগাড়ি এলাকার তুফানের ছেলে (জুবাইল) তার নাবালিকা মেয়ে (সুমি আক্তার )কে অপহরণ করে নিয়ে গেছে। অন্যদিকে অভিযুক্তের পরিবারের দাবি, মেয়েটিকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে তাঁদের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে মেয়েটি অভিযুক্ত ছেলে জুবাইলের বাড়িতেই অবস্থান করছে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে পূর্ব নাংলা শফিকুল ইসলামের (সুমি আক্তার -১৪) নামে নাবালিকা মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মেয়ের বাবা (শফিকুল) অভিযোগ করেন যে, নাদাগাড়ি এলাকার তুফানের ছেলে তার মেয়েকে বাড়ি থেকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
তবে অপহরণের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ছেলের পরিবারের । তাঁদের দাবি, মেয়েটি (সুমি আক্তার ) স্বেচ্ছায় তাদের বাড়িতে এসেছে এবং তাকে সেখানে পাঠিয়ে মূলত তাঁদের ছেলেকে আইনি ঝামেলায় ফাঁসানোর একটি সুপরিকল্পিত চেষ্টা চালানো হচ্ছে। মেয়েটি বর্তমানে ছেলের বাড়িতেই আছে বলে ছেলের পরিবার স্বীকার করেন এবং বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন।
এই বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) স্নেহাশীষ রায় এর সাথে কথা হলে তিনি জানান লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে গত ২৮/১০/২০২৬ ইং তারিখে মেয়ের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশের এখনো মেয়েটিকে উদ্ধারের তৎপরতা তেমনটি দেখা যাচ্ছে না।